News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফাঁসি লেগে আত্মঘাতী সাতান্ন বর্ষীয়া এক মহিলা৷
Image

ফাঁসি লেগে আত্মঘাতী সাতান্ন বর্ষীয়া এক মহিলা৷

সোমবার সাত সকালে উওর জেলার পানিসাগর থানাধীন পুর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের নয়দ্রোন এলাকার নিজ ঘর থেকে সবিতা দাস নামের এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গেছে, নয়দ্রোন এলাকার বাসিন্দা সাধন দাসের স্ত্রী সাতান্ন বর্ষিয়া সবিতা দাস বিগত কিছু দিন যাবৎ শারিরীক ও মানুষিক অবসাদগ্রস্ত অবস্থায় ভুগছিলেন৷ তিনি বিগত কয়েকদিন যাবৎ কিছুটা মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়েন বলে পরিবার সূত্রে জানা যায়৷তাই পরিবারের ধারনা, মানুষিক অবসাদ থেকেই মস্তিষ্ক বিকৃতি ঘটার ফলে গলায় ফাঁসি দিয়ে আত্মঘাতী হয়েছেন৷ এদিন প্রাত ভোরে ছেলের বউ শাশুড়ির ঝুলন্ত মৃতদেহ পত্যক্ষ করলে চিৎকার করাতে পরিবারের লোকজনেরা ছুটে আসে এবং খবর পাটানো হয় পানিসাগর থানায়৷খবর পেয়ে পুলিশ পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করলেও এই মৃত্যুর আসল রহস্য উন্মোচনে তৎপর রয়েছে পুলিশ৷ এদিন বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷গোটা ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া৷

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top