News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগরে পথ দূর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির
Image

পানিসাগরে পথ দূর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩১ অক্টোবর৷৷ রবিবার রাত আটটা নাগাদ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়কের রামনগর বাজার সংলগ্ণ এলাকায় ঘটে যায় এক ভয়ঙ্কর পথ দূর্ঘটনা৷এতে দূর্ঘটনা সলেই মৃত্যু হয় ষাটোর্ধ এক পৌঢ়ের৷ জানা গেছে,প্রতি দিনের ন্যায় রামনগর পাচ নং ওয়ার্ডে বাসিন্দা মানিক শব্দকর সকালে কর্মের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে রাত আটটা নগাদ বাড়ি ফেরার পথে রামনগর বাজার এলাকায় পৌছালে বীপরিত দিক থেকে আসা টি,আর,০৫ ই,১৬৭২ নম্বরের একটি মালবাহী ছোট গাড়ি তাকে সজোরে ধাক্কা মেরে দূর্ঘটনা গ্রস্ত হয়৷ঘটনার পর চালক সুযোগ বুঝে গাড়ি ছেড়ে পালিয়ে যায়৷দূর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসে এবং পানিসাগর দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহত ব্যাক্তিকে তিলথৈ হাসপাতালে নিয়ে আসে৷হাসপাতালের কর্তব্য চিকিৎসক রাহুল সাহা মৃত বলে ঘোষনা করেন৷ এদিকে মৃত ব্যাক্তির পরিবার সূত্রে জানা যায়,মৃত ব্যাক্তির স্ত্রী সহ দুই পুত্র ও এক কন্যা রয়েছে৷দুই পুত্রের উপার্জনের পাশাপাশি তিনিও পরিবারের হাল ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যুবরন করেন৷ অপরদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ৷ তারপর অভিশপ্ত ঘাতক গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷সাথে একটি পথ দূর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ৷ সোমবার দুপুরে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷গোটা ঘটনায় রামনগর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top