News Flash

  • Home
  • খেলা
  • কোহলির গোপনীয়তা ভঙ্গে বরখাস্ত হোটেল কর্মী, ক্ষমা চাইল আইসিসি
Image

কোহলির গোপনীয়তা ভঙ্গে বরখাস্ত হোটেল কর্মী, ক্ষমা চাইল আইসিসি

পারথে, ৩১ অক্টোবর (হি.স.) : পারথে বিরাট কোহলির ঘরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার ঘটনার সঙ্গে জড়িত কর্মীকে বরখাস্ত করল ক্রাউন পারথ হোটেল। টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে আইসিসি। খেলোয়াড়দের সুরক্ষা, তাদের দেখভালের ব্যবস্থাও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। সেই আইসিসি-ও গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। ক্ষমাও চেয়েছে আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক মুখপাত্র জানিয়েছেন, ”ক্রাউন পারথ হোটেলে আইসিসি টি-২০ বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলের এক সদস্যের গোপনীয়তা লঙ্ঘন করার ঘটনায় আইসিসি অত্যন্ত হতাশ। ইভেন্ট হোটেল এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে একযোগে কাজ করবে আইসিসি। এটা বিক্ষিপ্ত একটা ঘটনা। খেলোয়াড়দের নিরাপত্তার দিকটা সবার আগে আমাদের দেখতে হবে।”
সোমবার সকালে নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও শেয়ার করেন বিরাট। হোটেলের ঘরের প্রতিটি কোণা ঘুরিয়ে দেখানো হচ্ছে ভিডিওটির মাধ্যমে। সেখানে লেখা রয়েছে, “কিং কোহলির হোটেলের ঘর”। গোটা ঘর, লাগোয়া বাথরুম সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। এক কথায় বলতে গেলে, কোহলির ঘর ঠিক কেমন দেখতে, তার পরিষ্কার ধারণা পাওয়া যাবে এই ভিডিও দেখলে। বোঝাই যাচ্ছে, কোহলির অনুপস্থিতিতে কেউ তাঁর ঘরে ঢুকে সময় নিয়ে এই ভিডিওটি তুলেছে।

গোটা ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিরাট লিখেছেন, “আমি জানি ফ্যানরা সবসময়ে আমাদের দেখতে চান, আমাদের সঙ্গে কথা বলে তাঁরা খুশি হন। বিষয়টি খুবই ভাল লাগে আমার। কিন্তু এই ভিডিওটি অত্যন্ত ভয়ংকর। এটা দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। হোটেলের ঘরেই আমার গোপনীয়তা বজায় থাকছে না। এই ধরনের কাজ একেবারেই মেনে নেওয়া যায় না। একজন মানুষের গোপনীয়তায় হস্তক্ষেপ করা একেবারেই পছন্দ করি না। সকলকে অনুরোধ করছি, দয়া করে মানুষের ব্যক্তিগত বিষয়গুলিকে সম্মান করুন।”

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top