News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে দীনদয়াল স্মৃতি ফুটবল দুরন্ত খেলে চ্যাম্পিয়ন ব্লাডমাউথ
Image

সাব্রুমে দীনদয়াল স্মৃতি ফুটবল দুরন্ত খেলে চ্যাম্পিয়ন ব্লাডমাউথ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। দুরন্ত ম্যাচ। শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে পিছিয়ে পড়লো মনুঘাট বি এম এস দল। ত্রিপুরার হয়ে খেলা ফুটবলাররা নিজেদের অভিজ্ঞতা এবং গতিকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন করলো ব্লাডমাউথ ক্লাবকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। ব্রজেন্দ্র নগর স্কুল মাঠে কানায় কানায় ভর্তি ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলই উপভোগ্য ম্যাচ খেলতে থাকে। রক্ষণভাগকে শক্তিশালী করে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে শুরুতে খেলে দুদল। দ্বিতীয়ার্ধে আক্রমণভাগ থেকে ডিফিন্সিভ হাফে দেবরাজ জমাতিয়াতে নামিয়ে আনতেই খেই হারিয়ে ফেলে মনুঘাটের ফুটবলাররা। আর এখানেই জয় পেয়ে যায় ব্লাডমাউথ। দল জয়লাভ করে ২-‌০ গোলে। গোলগুলো করেন সঞ্জয় জমাতিয়া এবং দেবরাজ জমাতিয়া। অত্যন্ত দক্ষতার সঙ্গে ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন চরণ মাদ্রাজি। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শঙ্কর রায়। ফাইনাল ম্যাচের সেরাসঞ্জয় জমাতিয়া, সেরা গলোরক্ষক অমিত জমাতিয়া, আসরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন প্রকাশ দাস। চ্যাম্পিযন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে মাঠেই বিজয়োল্লাসে মেতে উঠেন ব্লাডমাউথ দলের ফুটবলার থেকে কর্মকার্তারা।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top