News Flash

  • Home
  • দেশ
  • গুজরাট ঝুলন্ত সেতু দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করলেন মল্লিকার্জুন খাড়গে
Image

গুজরাট ঝুলন্ত সেতু দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করলেন মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.) : গুজরাট দুর্ঘটনাকে একটি দুর্ভাগ্যজনক গুরুতর ঘটনা বলে বর্ণনা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাড়গে বলেন, এই বিষয়ে গুরুতর অবহেলা করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করা উচিত। তিনি প্রশ্ন তোলেন, এটাও খতিয়ে দেখা উচিত যে সম্প্রতি যখন এই সেতু মেরামত করা হয়েছে, তাহলে কীভাবে এই দুর্ঘটনা ঘটল।
তিনি আরও বলেন, এটাও বড় প্রশ্ন যে সেতুটি যখন অনেক পুরনো, তখন একই সঙ্গে এত বিপুল সংখ্যক মানুষকে যেতে দিল কে, তাও খতিয়ে দেখা উচিত। এই দুর্ঘটনার সব দোষীদের শাস্তি দেওয়া খুবই জরুরি বলে তিনি দাবি করেন।

খাড়গে ক্ষতিগ্রস্তদের পরিবারকে ত্রাণ দেওয়ারও দাবি জানিয়েছেন। তিনি কংগ্রেস কর্মীদের দুর্গত মানুষদের সাহায্য করারও আহ্বান জানান।
প্রসঙ্গত, রবিবার রাতে গুজরাটের মোরবিতে মাচ্চু নদীর উপর পুরানো তারের সেতু হঠাৎ ভেঙে পড়ার কারণে দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩২ জনেরও বেশি লোক মারা গেছে। দুর্ঘটনার সময় সেতুতে চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top