News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামী পঞ্চায়েত নির্বাচনে টেট, এসএসসি ইস্যু হবে: লকেট–পরীক্ষায় পাশ করেও চাকরি জোটেনি, যুবক-যুবতীরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, আলো দেখাবে
Image

আগামী পঞ্চায়েত নির্বাচনে টেট, এসএসসি ইস্যু হবে: লকেট–পরীক্ষায় পাশ করেও চাকরি জোটেনি, যুবক-যুবতীরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, আলো দেখাবে

দুর্গাপুর, ২৯ অক্টোবর (হি.স.): ‘খেলা হবের নামে ভোট নিয়ে প্রহসন করেছে। দুর্নীতি ধরা পড়েছে। টেট এসএসসির দুর্নীতির মুখোশ খুলে গেছে। কোটি কোটি টাকা ধরা পড়েছে। এটাই খেলা হবের উত্তর। যেভাবে খেলবে, আরও বেশী উত্তর পাবে। পরীক্ষায় পাশ করেও চাকরি পায়নি। বাংলার প্রতি ঘরে ঘরে বেকার যুবক যুবতীরা বসে। কেউ আত্মঘাতী করেছে, কেউ অন্য রাজ্যে কাজের তাগিদে গেছে। ঘরে ঘরে এই সমস্যাগুলো একসাথে নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনের ইস্যু হবে।’ শনিবার দুর্গাপুরে বিধায়ক কাপের উদ্বোধনে এসে রাজ্যে শাসকদলকে আক্রমন করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।
উল্লেখ্য, রাজ্যে কড়া নাড়ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তার আগে নতুন করে কোমর বাঁধছে রাজ্যের গেরুয়া শিবির। গত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ছন্নছাড়া হয়ে পড়েছিল গেরুয়া বিগ্রেড। ভোট পরবর্তী হিংসার ঘটনার পর দলীয় নেতৃত্বকে সেভাবে পাশে না পেয়ে কার্যত নীচুতলায় কোমর ভেঙে পড়েছিল বিজেপি শিবিরের। রাজ্যেজুড়ে কয়লা, গরু পাচার ও টেট কেলেঙ্কারী ধরা পড়েছে। শাসকদলের অনুব্রত মন্ডল, পার্থ চট্টোপাধ্যায়ের মত তাবড় নেতা মন্ত্রীরা শ্রী ঘরে যেতেই সিটিয়ে থাকা গেরুয়া শিবিরেকিছুটা হলেও অক্সিজেন জুগিয়েছে। ইতিমধ্যে দলীয় কর্মীদের চাঙা করতে ও সংগঠনকে মজবুত করতে জেলায় জেলায় নিয়মিত কর্মসূচীতে যাচ্ছেন বিজেপির রাজ্য নেতৃত্ব।
শনিবার দুর্গাপুরে বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুইয়ের উদ্যোগে ছিল বিধায়ক কাপ ফুটবল প্রতিযোগিতা। এদিন ওই খেলার উদ্বোধন করে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় । তিনি বলেন,” দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে বিজেপি চোখে চোখ রেখে লড়াই করছে। এই লড়াই গনতন্ত্রকে জেতাবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে বীরভুম সহ গোটা রাজ্যে বিজেপি ভালো ফল করবে।”
আগাগোড়া রাজ্যের শাসকদলের দুর্নীতি ও অস্ত্র উদ্ধারকে তুলে ধরে কড়া আক্রমন করে লকেট চ্যাটার্জী বলেন,” রাজ্যে যেভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে শাসকদল পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অতীতের ঘটনা সাক্ষী, বোমা, অস্ত্র ভান্ডার, বারুদের স্তুপ করে পঞ্চায়েত নির্বাচন করেছে। রাজ্যে পঞ্চায়েত ভোট মানেই রক্তপাত, খুন, সন্ত্রাস।” তিনি আরও বলেন,” জনগনের ভোটে সরকার গড়লেও, এখন মানুষের ওপর তাদের বিশ্বাস নেই। তাই তাদের একমাত্র ভরসা বোমা, অস্ত্র।”
তিনি আরও বলেন, “খেলা হবের নামে ভোট নিয়ে প্রহসন করেছে। দুর্নীতি ধরা পড়েছে। টেট এসএসসির দুর্নীতির মুখোশ খুলে গেছে। কোটি কোটি টাকা ধরা পড়েছে। এটাই খেলা হবের উত্তর। যেভাবে খেলবে, আরও বেশী উত্তর পাবে। পরীক্ষায় পাশ করেও চাকরি পায়নি। বাংলার প্রতি ঘরে ঘরে বেকার যুবক যুবতীরা বসে। কেউ আত্মঘাতী করেছে, কেউ অন্য রাজ্যে কাজের তাগিদে গেছে। ঘরে ঘরে এই সমস্যাগুলো একসাথে নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনের ইস্যু হবে।’
বীরভুমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল জেলে। বীরভুম সহ রাজ্যে বিজেপির পঞ্চায়েত নির্বাচনে ফলাফল প্রসঙ্গে তিনি বলেন,” মস্তান, গুন্ডারা যারা বড় বড় কথা বলেছে, তারও ভয় পেয়েছে। জেলে যাওয়ার ভয়ে পালিয়ে বেড়িয়েছে। কান্নাকাটি করেছে। হাসপাতালে ভর্তি হয়েছে। কালিঘাটের দরবার হয়েছে। তবুও শেষ রক্ষা হয়নি। জেলে যেতে হয়েছে।” 

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top