News Flash

  • Home
  • দেশ
  • পুঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল ট্রাক্টর-ট্রলি, প্রাণে বাঁচলেও দু”জন গুরুতর আহত
Image

পুঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল ট্রাক্টর-ট্রলি, প্রাণে বাঁচলেও দু”জন গুরুতর আহত

পুঞ্চ, ২৯ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি ট্রাক্টর ট্রলি। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন দু”জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে পুঞ্চ জেলার মান্ডি তালুকার অন্তর্গত পাড়ি বাজার এলাকায়।

আহতরা হলেন-আর আহমেদ ও আরশাদ খান। তাঁদের বাড়ি মান্ডি তালুকার অন্তর্গত মারনুটে। বিএসএফ-এর সহায়তায় প্রথমে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁদের পুঞ্চ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

নভেম্বরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা কাশ্মীরে, ঠান্ডায় কাঁপতে শুরু করেছে উপত্যকা
শ্রীনগর, ২৯ অক্টোবর (হি.স.): নভেম্বর মাসের শুরুতেই কাশ্মীর উপত্যকায় তুষারপাতের পূর্বাভাস জারি করল জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফর। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কাশ্মীর উপত্যকার বিভিন্ন প্রান্তে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জোজিলা, মুঘল রোড, সাদনা টপ এই সমস্ত অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

নভেম্বরের প্রথম সপ্তাহে (১-৬ নভেম্বর) কাশ্মীরে উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আংশিক মেঘলা থাকবে আকাশ। এই সময়ে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমবে, শীতের দাপট বাড়বে কাশ্মীর উপত্যকায়।
চাষিদের জন্যও রয়েছে সতর্কতা, এই সময়ের মধ্যে জমির ফসল কেটে নিতে বলা হয়েছে। গাছে আপেল অথবা অন্যান্য কোনও থাকলে তাও কেটে নিতে বলা হয়েছে। নাহলে ঢেকে রাখতে বলা হয়েছে। কাশ্মীর উপত্যকায় ইতিমধ্যেই দাপট দেখানো শুরু করে দিয়েছে ঠাণ্ডা। শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের বিভিন্ন প্রান্ত এখনই হিমাঙ্কের নীচে।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top