News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটে বিজেপির কোনও এজেন্ডা নেই, দিল্লি ও পঞ্জাবকে দেখে মানুষ পরিবর্তন চাইছেন : কেজরিওয়াল
Image

গুজরাটে বিজেপির কোনও এজেন্ডা নেই, দিল্লি ও পঞ্জাবকে দেখে মানুষ পরিবর্তন চাইছেন : কেজরিওয়াল

সুরাট, ২৯ অক্টোবর (হি.স.): গুজরাটে বিজেপির কোনও এজেন্ডা নেই। তাহলে মানুষ কেন বিজেপিকে ভোট দেবে? প্রশ্ন তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল দাবি করেছেন, দিল্লি ও পঞ্জাবকে দেখে গুজরাটের জনগণ এখানেও পরিবর্তন চাইছেন।

শনিবার গুজরাটের সুরাটে এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, ২৭ বছরের শাসনের পরেও, গোনার মত কোনও কাজ নেই বিজেপির। শুধুমাত্র একটাই কাজ রয়েছে, আর তা হল আপ-কে গালাগালি করা। বিজেপির কোনও এজেন্ডা নেই, মুদ্রাস্ফীতি ও বেকারত্বে জর্জরিত মানুষ। দিল্লি-পঞ্জাবের কাজ দেখে মানুষ এখানেও পরিবর্তন চাইছেন।
গুজরাটের মুখ্যমন্ত্রী কে হবেন, তা জনগণের ওপর ছেড়ে দিয়েছেন কেজরিওয়াল। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, গুজরাটের জনগণ যে কোনও নাম দিতে পারেন। ️হয় কোন আপ নেতার নাম বলুন, ️অথবা গুজরাটের কোনও সমাজকর্মীর নাম বলুন যাকে আমরা মুখ্যমন্ত্রী প্রার্থী করব, যার সঙ্গে সমগ্র পুরো গুজরাট যুক্ত রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার লোভে কেউ আপ-এ আসেন না।”

বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কেজরিয়াল বলেছেন, গণতন্ত্রে জনগণই ঠিক করেন কে মুখ্যমন্ত্রী হবেন। অথচ তাঁরা দিল্লিতে বসে মুখ্যমন্ত্রী বদলাতে থাকে। বিজয় রূপানির পরিবর্তে ভূপেন্দ্র প্যাটেলকে আনা হয়েছে । বিজয় রূপানি কি দুর্নীতিবাজ ছিলেন? পঞ্জাবে আমরা জনগণকে জিজ্ঞেস করেছিলাম কে হবেন মুখ্যমন্ত্রী? মানুষ ভগবন্ত মানকে বেছে নিয়েছেন।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top