News Flash

  • Home
  • দেশ
  • ইন্ডিগোর বিমানে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন ডিজিসিএ, বিশদ তদন্তের নির্দেশ
Image

ইন্ডিগোর বিমানে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন ডিজিসিএ, বিশদ তদন্তের নির্দেশ

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি বিমানে আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন ডিজিসিএ। এই আগুন লাগার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। শনিবার সকালের ডিজিসিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিগোর ৬ই-২১৩১ (দিল্লি-বেঙ্গালুরু) বিমানে আগুন লাগার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য বিশদ তদন্ত করা হবে এবং উপযুক্ত ফলোআপ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার রাতে উড়ান শুরুর আগেই ইন্ডিগোর ‘৬ই-২১৩১’ বিমানের ইঞ্জিনে আগুন লাগে। ‘৬ই-২১৩১’ এয়ারবাসে ওই সময় পাইলট, বিমানকর্মী ও যাত্রী মিলিয়ে ১৮৪ জন ছিলেন। উড়ানের সময় যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভবত ইঞ্জিনে আগুন লাগে। ডিজিসিএ জানিয়েছেন, বিমানের ইঞ্জিন বিকলের সংকেত মিলেছিল। বিকট শব্দ শোনা যায়। অগ্নিনির্বাপক যন্ত্র কাজ করেছিল। বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে ডিজিসিএ। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top