News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা ধর্ষণকান্ডে সব অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের
Image

নাবালিকা ধর্ষণকান্ডে সব অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের

দাবীতে খোয়াই থানায় স্মারকলিপি দিল নারী সমিতি
নিজস্ব প্রতিনিধি, খোয়াই,২৮ অক্টোবর৷৷  কল্যানপুরের খাস কল্যানপুরে মংগলবার ও  তারও দিনকয়েক আগে কুমারঘাটে দুই নাবালিকার ধর্ষণকান্ডে সব অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের জোর দাবী জানিয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটি৷ দুটি ঘটনায় অভিযুক্তদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্ত ও তদন্তক্রমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্য্যকরী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের দাবী জানিয়ে শুক্রবার সংগঠনের মহকুমা কমিটি খোয়াইয়ে পুলিশের কাছে ডেপুটেশন প্রদান করেছে৷সংগঠনের মহকুমা কমিটির তরফে ৭ জনের এক প্রতিনিধিদল এদিন স্মাকলিপি তুলে দিয়েছে খোয়াই থানার ভারপ্রাপ্ত কার্য্যকারকের হাতে৷প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনের মহকুমা সম্পাদিকা গৌরী পাল ও জেলা সভানেত্রী রাধা রাণী দেববর্মা৷অন্যান্যদের মধ্যে প্রতিনিধিদলে ছিলেন, নারীনেত্রী কুসুম বালা বিশ্বাস , মঞ্জু দেব, সুনীতা দত্ত,রত্না চক্রবর্তী ও হেপী চক্রবর্তী৷ সংগঠনের স্মারকলিপি গ্রহণ করে থানার ভারপ্রাপ্ত কার্য্যকারক এই মর্মে নারী নেত্রীবৃন্দকে আশ্বস্থ করেন যে, নাবালিকা ধর্ষণকান্ডে জড়িত সন্দেহে সব অভিযুক্তকেই পুলিশ জালে তোলার জন্য আপ্রাণ চেষ্টা জারী রেখেছে৷সব অভিযুক্তকেই পুলিশ জালে তুলবে৷ কাউকেই ছাড় দেওয়া হবেনা৷ তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে৷
প্রসংগত নারী নেত্রীরা পুলিশের থানাস্তরের ভারপ্রাপ্ত কার্য্যকারককে জানান যে, কল্যাণপুরের ঘটনায় পুলিশ সব অভিযুক্তকে গ্রেপ্তার করার ক্ষেত্রে অহেতুক বিলম্ব করছে৷ এতে পুলিশের ওপর মানুষের আস্থা ও বিশ্বাসে চিড় ধরেছে৷ নারীনেত্রীরা ডেপুটেশন প্রদান করার সময় পুলিশের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ আনেন যে, কুমারঘাটের নাবালিকার ধর্ষণ কান্ডে জড়িত মূল নায়ককে আড়াল করার জন্য পুলিশের একাংশ তাদের অপচেষ্টা চালাচ্ছে৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top