News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধুপুরে দূর্ঘটনায় স্কুল ছাত্রী সহ গুরুতর আহত চার
Image

মধুপুরে দূর্ঘটনায় স্কুল ছাত্রী সহ গুরুতর আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ মধুপুর হাসপাতাল চৌমুহনী বাইক ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত স্কুল ছাত্রীসহ চারজন৷ শুক্রবার  দুপুর একটা টিআর০১এএন৮১৫৫ নাম্বারে একটি বাইক দ্রুত গতিতে মধুপুর থেকে কমলা সাগর যাওয়ার পথে অপরদিকে আসা টিআর০৭-৩৭৯০ নাম্বারে অটো গাড়ির সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়৷ অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন স্কুল ছাত্রী সহ চারজন৷ প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মধুপুর থানার পুলিশ৷ অন্যদিকে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় বাইক চালক৷ সংবাদ মাধ্যমে এমনটি জানান মধুপুর থানার কর্তব্যরত আধিকারিক৷

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top