News Flash

  • Home
  • বিদেশ
  • শেষমেশ টুইটার অধিগ্রহণ করলেন ইলন মাস্ক, মালিক হতেই সিইও পরাগকে করলেন ছাঁটাই
Image

শেষমেশ টুইটার অধিগ্রহণ করলেন ইলন মাস্ক, মালিক হতেই সিইও পরাগকে করলেন ছাঁটাই

সানফ্রান্সিসকো, ২৮ অক্টোবর (হি.স.): অবশেষে মাইক্রোব্লগিং সাইট টুইটার অধিগ্রহণ করলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ‘মাইক্রোব্লগিং সাইট’ অধিগ্রহণের পরই সংস্থার শীর্ষ আধিকারিকদের ছাঁটাইয়ের পথে হাঁটলেন মাস্ক। টুইটারের সিইও পরাগ আগরওয়াল ও সংস্থার ‘চিফ ফিনান্সিয়াল অফিসার’ নেদ সেগালকে ছাঁটাই করা হয়েছে। সানফ্রান্সিসকোয় টুইটারের সদর দফতর ছেড়েছেন পরাগ ও নেদ সেগাল।

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিবৃতি দিয়ে জানিয়েছেন, তিনি টুইটার অধিগ্রহণ করছেন। ‘মানবতার স্বার্থেই’ তাঁর এই পদক্ষেপ বলে বার্তা দেন মাস্ক। মাস্ক জানান, ‘‘কেন আমি টুইটার অধিগ্রহণ করলাম সে ব্যাপারে সকলকে জানাতে চাই। আরও অর্থ উপার্জনের জন্য কিনিনি। মানবতার জন্য কিনেছি। মানবতার ভবিষ্যৎ এমন হওয়া উচিত যেখানে সমস্ত পক্ষের স্বাধীন মতামত প্রকাশের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে। সুস্থ পরিবেশে বিতর্ক হবে।’’ পাশাপাশি টুইটারে বিজ্ঞাপন নীতি কী হওয়া উচিত, সে নিয়েও বার্তা দিয়েছেন মাস্ক। তাঁর কথায়, বিজ্ঞাপন সঠিক ভাবে ব্যবহার করা হলে, তা মানুষকে অনেক তথ্য পেতে সাহায্য করবে।

Releated Posts

ভারত ও সেশেলসের মধ্যে বাণিজ্য, ডিজিটাল পেমেন্ট ও কৃষি সহযোগিতা জোরদারে একাধিক চুক্তি

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দিনের সেশেলস সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে বাণিজ্য, ডিজিটাল…

ByByNews Desk Jun 28, 2026

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগজনক চিত্র, প্রকাশ্যে গবেষণাধর্মী প্রতিবেদন

ঢাকা, ২৮ জুন (আইএএনএস): সংবিধানে শিক্ষাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব এবং সামাজিক প্রয়োজন হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, সমতাভিত্তিক ও…

ByByNews Desk Jun 28, 2026

ভারত-সেশেলস সম্পর্কের কেন্দ্রে ভারত মহাসাগরের নিরাপত্তা, জলদস্যুতা ও মাদক পাচার রুখতে যৌথ অঙ্গীকার: প্রেসিডেন্ট হারমিনি

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): ভারত মহাসাগরের নিরাপত্তাই ভারত-সেশেলস সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি বলে জানালেন সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি।…

ByByNews Desk Jun 28, 2026

ভারত মহাসাগরকে ‘সুযোগের মহাসাগর’ হিসেবে গড়ে তুলতে চাই: সেশেলসে প্রধানমন্ত্রী মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): ভারত মহাসাগরকে ‘সুযোগের মহাসাগর’ হিসেবে গড়ে তোলাই ভারতের লক্ষ্য বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top