News Flash

  • Home
  • দেশ
  • মুর্শিদাবাদে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে আহত ৫ জন
Image

মুর্শিদাবাদে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে আহত ৫ জন

মুর্শিদাবাদ, ২৭ অক্টোবর (হি. স.): মুর্শিদাবাদের জজানে ভাড়াটিয়া ও দোকান মালিক দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে আহত হন ৫ জন। আহতদের কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আহতদের অভিযোগ, নতুন দোকান মালিক বেনিয়াজ সেখ তাদের দোকানের চুক্তি মেয়াদ শেষ হওয়ার আগেই দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। তারা রাজি না হওয়ায় গ্রাম থেকে লোকজন নিয়ে এসে তাদের উপর চড়াও হয়। দু পক্ষের মধ্যে প্রথমে বচসা তারপর হাতাহাতি ও পরে বাঁশ নিয়ে সংঘর্ষ শুরু হয়। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ। বিশাল পুলিশ ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দু পক্ষেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে পরস্পরের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে পিকেটিং শুরু করেছে। উভয়ের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। বাঁশ নিয়ে কারা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top