News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেনদেন নিয়ে বিবাদের জেরে ছুরিকাহত এক ব্যক্তি
Image

লেনদেন নিয়ে বিবাদের জেরে ছুরিকাহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷  ইচা বাজারস্থিত রেল লাইন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি৷ আহত ব্যক্তির নাম গোপাল নম৷ আহত গোপাল নমর বাড়ি ইচা বাজার শ্রী পল্লী এলাকায়৷ ঘটনার পর পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত গোপাল নমকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত গোপাল নম৷
গোপাল নমর বাবা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় গোপাল নমকে দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়৷ তারপর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ তবে কিভাবে গোপাল নম আহত হয়েছে তা তাদের জানা নেই৷ তবে জানা গেছে বুধবার রাতে ইচা বাজার এলাকায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গোপাল নমকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে অভিজিৎ দেব ও বাপ্পি দাশগুপ্ত নামে দুই যুবক৷ অভিজিৎ দেবের নিকট ৩০০ টাকা পাওনা ছিল গোপাল নম৷ অভিজিৎ-এর নিকট পাওনা টাকা চাওয়ার পর অভিজিৎ দেব ও বাপ্পি দাশগুপ্ত তাকে ছুরি দিয়ে বুকের মধ্যে আঘাত করে৷ একই সাথে পাথর দিয়ে মাথায় আঘাত করা হয়৷ এতে গুরুতর ভাবে আহত হয় গোপাল৷ আহত গোপাল নম-র পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দুই যুবককের বিরুদ্ধে এডি নগর থানায় মামলা দায়ের করা হয়েছে৷

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top