News Flash

  • Home
  • দেশ
  • কৃষ্ণনগরে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ

কৃষ্ণনগরে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ

নদিয়া, ২৭ অক্টোবর (হি. স.) : বুধবার রাতে কৃষ্ণনগরে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে মৃত যুবকের নাম তুহিনশুভ্র ঘোষ। তিনি দমকল বিভাগের কর্মী ছিলেন। রানাঘাটে কর্মরত ছিলেন ওই যুবক।

সূত্রের খবর, বুধবার সন্ধে থেকেই চলছিল কালীপুজোর বিসর্জন। প্রায় সারারাত বিসর্জন চলে বলে জানা গিয়েছে। রাত দুটো নাগাদ নদিয়ার কৃষ্ণনগর শহরের আলিঙ্গন ক্লাবের সদস্যরা যান তাদের প্রতিমা বিসর্জন দিতে। রাজবাড়ি ঘুরে জলঙ্গি ঘাটের দিকে যাওয়ার কথা ছিল তাদের।

তুহিনশুভ্র ঘোষ এই দলের সঙ্গেই প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিলেন। সেই সময় দেখা যায় কিছু যুবক ওই এলাকায় মদ্যপান করছেন। সেখানে কিছু কথায় বচসা শুরু হয়। এরপরেই ওই যুবকরা ধারাল অস্ত্র এবং দা নিয়ে তাড়া করে। প্রথম আঘাত তাঁর মাথায় করা হয় এবং এরপরে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয় বলেও জানা গিয়েছে। সেখানেই লুটিয়ে পড়েন ওই যুবক। এর কিছুক্ষন পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top