News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ক্যান্সার আক্রান্ত পুনম দে-কে আর্থিক চিকিৎসা সহায়তা প্রদান, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ সাংসদ বিপ্লব দেবের
Image

পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ক্যান্সার আক্রান্ত পুনম দে-কে আর্থিক চিকিৎসা সহায়তা প্রদান, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ সাংসদ বিপ্লব দেবের

আগরতলা, ১৬ ডিসেম্বর: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত পুনম দে-কে ১ লক্ষ ২৫ হাজার টাকার চিকিৎসা সহায়তা মঞ্জুর করা হয়েছে। এই মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব।

জানা গেছে, পশ্চিম ত্রিপুরা জেলার পুরাতন আগরতলার পূর্ব চাম্পামুড়ার বাসিন্দা দেবল দে-র কন্যা পুনম দে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাঁর উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সহায়তার আবেদন জানানো হলে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংসদ বিপ্লব কুমার দেব দ্রুত পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডে আবেদন পাঠান। খুব অল্প সময়ের মধ্যেই ওই আবেদন মঞ্জুর হয় এবং চিকিৎসা সহায়তার অর্থ বরাদ্দ করা হয়।

এ প্রসঙ্গে সাংসদ বিপ্লব দেব জানান, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময়ই অসুস্থ ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তিনি আরও বলেন, এর আগেও উন্নত চিকিৎসা সংক্রান্ত যেসব আবেদন পাঠানো হয়েছে, সেগুলির প্রায় প্রত্যেকটিতেই প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে অনুমোদন দিয়েছেন। এই সহায়তায় পুনম দে-র চিকিৎসার পথ আরও কিছুটা সুগম হবে বলে পরিবারার মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

সবার আগে দেশ, প্রতিটি মানুষের মনে সেই ভাবনা রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ইতিহাস ভুলে গেলে বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের জাতীয় পতাকার মধ্যে…

ByByReshmi Debnath Aug 14, 2026

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top