News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূল পঞ্চায়েত সদস্যের লাগানো বিদ্যুতের তারে তড়িদাহত হয়ে দম্পতির মৃত্যুর অভিযোগ
Image

তৃণমূল পঞ্চায়েত সদস্যের লাগানো বিদ্যুতের তারে তড়িদাহত হয়ে দম্পতির মৃত্যুর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর (হি. স.) : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। অভিযোগের তির স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বিক্ষুব্ধরা তাঁর বাড়িতে ভাঙচুরও চালায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার জামকুণ্ডা এলাকায়।

বুধবার সকালে কোতুয়ালি থানার অন্তর্গত এই গ্রামেরই একটি পুকুরে নেমেছিলেন ওই দম্পতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুকুরটি স্থানীয় পঞ্চায়েত সদস্য সৈয়দ আলির। মৃতদের নাম বাপি মান্ডি (৩৫) ও মুগলি মান্ডি (৩০)। এদিন তাঁরা কেন পুকুরে নেমেছিলেন, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে সেখানে পা রাখতেই ঘটে বিপত্তি। কারণ ওই পুকুরে মাছ চাষ করায় ইলেকট্রিক তার লাগানো ছিল। যা জানতেন না ওই দম্পতি। ফলে পুকুরের জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান দু’জনে। আর এই ঘটনাকে ঘিরেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

মর্মান্তিক এই দুর্ঘটনার পরে মৃতদের দেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অভিযুক্ত নেতার বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। খড়গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত জামকুণ্ডার বক্সাকুড়া গ্রামে এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

জানা গিয়েছে, মাঠের মাঝে একটি পুকুরে ইলেকট্রিক তার ফেলে রেখেছিলেন পঞ্চায়েত সদস্য সৈয়দ আলি। অভিযোগ, পুকুরে মাছ চুরি আটকাতে এভাবে ইলেকট্রিক তার ফেলে রেখেছিলেন নেতা। ওই পুকুরে নেমেছিলেন বাপী মাণ্ডি ও মঙ্গলি মাণ্ডি। আর তারপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই দম্পতির।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এরপরে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত এসপি খড়গপুর এবং অতিরিক্ত এসপি (সদর)। মৃতদের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। পুরো ব্যাপারটি খতিয়ে দেখা হবে। এখনও উত্তপ্ত রয়েছে ওই এলাকা।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top