News Flash

  • Home
  • বিদেশ
  • সরকার গঠন করতে বললেন রাজা তৃতীয় চার্লস, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনক
Image

সরকার গঠন করতে বললেন রাজা তৃতীয় চার্লস, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনক

লন্ডন, ২৫ অক্টোবর (হি.স.): ঋষি সুনককে সরকার গঠন করতে বললেন ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস। মঙ্গলবার ঋষি সুনককে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন রাজা তৃতীয় চার্লস। এদিন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে লন্ডনের বাকিংহাম প্যালেসে পৌঁছন ঋষি। সেখানে তাঁরা মিলিত হন, এরপর ঋষি সুনককে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন রাজা তৃতীয় চার্লস।

লিজ ট্রাসের পর ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত রাজনীতিক ঋষি সুনক। সব ঠিক থাকলে ঋষিই হবেন ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ২৮ অক্টোবর, শুক্রবার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন তিনি। চলতি বছরে অতিমারির নিয়ম ভেঙে বার বার পার্টির আয়োজনের অভিযোগ ওঠার পর থেকেই ‘ব্যাকফুটে’ ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর নিজের কনজারভেটিভ পার্টির সদস্যদের একাংশও চাইছিলেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। এই পরিস্থিতিতে ঋষি সুনকের নাম বার বার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছিল। সেটাই সত্যি হল এবার।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top