News Flash

  • Home
  • দেশ
  • হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান শুরু, প্রায় দুই ঘন্টা পর স্বস্তি পেলেন ব্যবহারকারীরা
Image

হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান শুরু, প্রায় দুই ঘন্টা পর স্বস্তি পেলেন ব্যবহারকারীরা

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): প্রায় দু’ঘণ্টা স্তব্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল হোয়াটসঅ্যাপ পরিষেবা। কিন্তু কী কারণ এই সমস্যা তা এখনও জানান হয়নি হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটা-র পক্ষ থেকে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে আচমকাই বন্ধ হয়েছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা, হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানে সমস্যা হচ্ছিল। তার পর সেই বিরতি গড়ায় প্রায় দু’ঘণ্টা।

ইদানিং কালে এত দীর্ঘ সময়ের জন্য হোয়াটসঅ্যাপ গোলমাল দেখা যায়নি। অবশেষে দুপুর ২.২০ মিনিট থেকে তা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল হোয়াটসঅ্যাপ পরিষেবা। হাঁফ ছেড়ে বাঁচলেন বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করেই গোলমাল শুরু হয় হোয়াটসঅ্যাপ পরিষেবায়। ভারত-সহ বিশ্বের সমস্ত দেশে প্রায় দেড় ঘণ্টা ধরে বন্ধ থাকে হোয়াটসঅ্যাপ।

ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা ‘মেটা’-র এই মেসেঞ্জার পরিষেবা ভারতে তো বটেই বিশ্বের বিভিন্ন দেশে বিপুল ভাবে ব্যবহার করা হয়। ভারতের এই পরিষেবা অধিকাংশ অফিসেও ব্যবহার করা হয়। আচমকা পরিষেবা থমকে যাওয়ায় কাজে সমস্যা দেখা দিতে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। দেশ জুড়ে ব্যবহারকারীরা অভিযোগ জানাতেও শুরু করেন। সমস্যায় পড়েন কোটি কোটি ব্যবহারকারী। অবশেষে প্রায় দুই ঘন্টা পর স্বস্তি পেলেন ব্যবহারকারীরা।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top