News Flash

  • Home
  • দেশ
  • দেশের দুই প্রান্তে লাইনচ্যুত দু’টি কয়লাবোঝাই মালগাড়ি, বিপর্যস্ত রেল পরিষেবা
Image

দেশের দুই প্রান্তে লাইনচ্যুত দু’টি কয়লাবোঝাই মালগাড়ি, বিপর্যস্ত রেল পরিষেবা

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): দেশের দুই প্রান্তে লাইনচ্যুত হয়ে গেল দু’টি কয়লাবোঝাই মালগাড়ি। সোমবার গভীর রাত ১২.৪২ মিনিট নাগাদ গাদগ-হোটগি লাইনের জুমনাল-মুলভাদ সেকশনে (উত্তর প্রদেশ লাইন) একটি কয়লা বোঝাই মালগাড়ির ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। দক্ষিণ-পশ্চিম রেল জানিয়েছেন, মালগাড়ির ৭টি ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে একাধিক ট্রেন বাতিল ও আংশিকভাবে বাতিল করা হয়েছে।

অন্যদিকে, রবিবার রাত ১১.২০ মিনিট নাগাদ নাগপুরের ওয়ার্ধা-বদনেরা সেকশনে মালখেদ ও তিমাতলা স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় কয়লা বোঝাই মালগাড়ির ২০টি ওয়াগন। সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। কিছু ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে ও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top