News Flash

  • Home
  • দেশ
  • বিহারের ঔরঙ্গাবাদে জলে ডুবে চার কিশোরীসহ পাঁচজন নিখোঁজ, মৃত ১
Image

বিহারের ঔরঙ্গাবাদে জলে ডুবে চার কিশোরীসহ পাঁচজন নিখোঁজ, মৃত ১

পটনা/ঔরঙ্গাবাদ, ২৩ অক্টোবর (হি.স.) : রবিবার বিহারের ঔরঙ্গাবাদ জেলার উফা থানার হামিদনগর গ্রামের পুনপুন নদীর কুসুমরা ঘাটের কাছে নদীতে স্নান করতে গিয়ে চার কিশোরী সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। পুলিশ স্থানীয় ডুবুরিদের সহায়তায় একটি দেহ উদ্ধার করেছে, অন্যদের জন্য তল্লাশি চলছে।

পুলিশ জানায়, হামিদনগর গ্রামের ১৪ বছর বয়সী মনীষা কুমারী, ১৫ বছরের মেয়ে কাজল কুমারী, ১৪ বছরের মেয়ে নিধি কুমারী, ১৩ বছরের একটি মেয়ে দীপাবলিতে কাপড় ধুয়ে স্নান করতে নদীতে নেমেছিল। স্নানের করতে গিয়ে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে ডুবে যায়। সেখানে উপস্থিত কয়েকজন মহিলা হৈচৈ শুরু করেন। এসময় ওই গ্রামের বাসিন্দা শংকর ঠাকুর ডুবে যাওয়া মেয়েদের উদ্ধারের চেষ্টা করেন। উদ্ধারের সময় ডুবন্ত মেয়েরা চারদিক থেকে তাদের ধরে ফেলে, তার কারণে তারাও ডুবে যায়। পুলিশ খবর পেয়ে স্থানীয় ডুবুরিদের সহায়তায় একজনের দেহ উদ্ধার করে। বাকিদের খোঁজ চলছে।

Releated Posts

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ আগুন, দগ্ধ অন্তত ৩৫, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (এইচপিএল)-এর ন্যাফথা পাইপলাইনে…

ByByNews Desk Jun 30, 2026

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top