News Flash

  • Home
  • দেশ
  • অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল মিলিটারি হেলিকপ্টার, ঘটনাস্থলে পৌঁছচ্ছে উদ্ধারকারী দল
Image

অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল মিলিটারি হেলিকপ্টার, ঘটনাস্থলে পৌঁছচ্ছে উদ্ধারকারী দল

ইটানগর, ২১ অক্টোবর (হি.স.): অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় ভেঙে পড়ল একটি মিলিটারি হেলিকপ্টার। শুক্রবার আপার সিয়াং জেলায় টুটিং সদর দফতর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সিংগিং গ্রামের কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। গুয়াহাটিতে প্রতিরক্ষা পিআরও-র পক্ষ থেকে এই দুর্ঘটনা সম্পর্কে জানানো হয়েছে।

অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার তুতিংয়ে রয়েছে সেনা হেডকোয়ার্টার। সেখান থেকে ২৫ কিলোমিটার দূরেই সিংগিং গ্রাম। সেই গ্রামের কাছেই ভেঙে পড়ে সেনা কপ্টারটি। সেনার তরফে সরকারিভাবে জানানো হয়েছে যে, সকাল ১০টা বেজে ৪৩ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। যেই জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত দুর্গম। জায়গাটি সড়কপথে যুক্ত নয়। সেখানে পৌঁছানো অত্যন্ত চ্যালেঞ্জের। তবে উদ্ধারকারী দল রওনা দিয়েছে ঘটনাস্থলের উদ্দেশে। তুতিং হেডকোয়ার্টার থেকে পায়ে হেঁটেই রওনা দিয়েছে উদ্ধারকারী দল। ভারতীয় সেনার তরফে এমনটাই জানানো হয়েছে ।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top