News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিসিএ-র নির্বাচন সম্পন্ন : তিমির, তাপস, জয়ন্ত, জয়লালের প্যানেল জয়ী
Image

টিসিএ-র নির্বাচন সম্পন্ন : তিমির, তাপস, জয়ন্ত, জয়লালের প্যানেল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। ঐতিহাসিক নির্বাচন হলো টিসিএতে শুক্রবার নতুন কমিটি গঠনের ক্ষেত্রে। ৩২ জন ভোটার রায়দান করলেন এই কমিটি গঠনের ক্ষেত্রে। এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে সম্পন্ন হলো এই ভোটদান পর্ব। নির্বাচন কমিশনার কিশোর আম্বুলির তত্ত্বাবধানে একে একে ভোটাররা ভোট দান করলেন। এদিন দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত হলো এই ভোটদান পর্ব। রীতিমতো টান টান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হলো এই নির্বাচন। সহ-সভাপতি হলেন তিমির চন্দ। সচিব হলেন তাপস ঘোষ। সহ-সচিব হলেন জয়ন্ত দে। কোষাধ্যক্ষ হলেন জয়লাল দাস।  ভোটের বিস্তর ব্যবধানে জয়ী হলেন তাঁরা। সচিব পদে জয়ী তাপস ঘোষ ভোট পেলেন ১৯ টি। প্রতিপক্ষ সুব্রত দে ভোট পেলেন ১৩ টি। সহ-সচিব পদে জয়ন্ত দে ভোট পেলেন ১৮টি। প্রতিপক্ষ সানি সাহা পেলেন ১৪ টি ভোট।  কোষাধ্যক্ষ পদে জয়ী জয়লাল দাস ভোট পেলেন ১৯ টি। প্রতিপক্ষ বাসুদেব চক্রবর্তি পেলেন ১৩ টি ভোট।  সহ- সভাপতি পদে জয়ী তিমির চন্দ ভোট পেয়েছেন ১৮ টি। প্রতিপক্ষ উপানন্দ দেববর্মা পেলেন ১৪ টি পদ। ভোটের যথেষ্ট ব্যবধানেই  জয়ী হলো তাপস ঘোষের প্যানেল। জয়ের পর বিজয় উচ্ছাস স্বাভাবিক। তা-ই হলো অবশেষে। এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসের বাইরে বিজয়ীরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করলেন। কঠোর নিরাপত্তা ছিল গোটা ক্লাব হাউস সহ এমবিবি স্টেডিয়ামের মূল ফটকের বাইরে। এপেক্স বডিতে যারা জয়ী হলেন সেই এগারো জন হলেন অর্ঘজিত বিশ্বাস, আশিস ভট্টাচার্য, বন্ধন দাস, নীতিশ দেবনাথ, অলক ঘোষ, আশিস কুমার সাহা, শুভম রায়, উত্তম বণিক, তাপসেন্দু নাথ, মানিক লাল দাস ও সুমন্ত দেব রায়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top