News Flash

  • Home
  • খেলা
  • দিল্লিতে খেলো ইন্ডিয়ায় ত্রিপুরার জুডোকা ইন্দ্রানীর স্বর্ণপদক জয়
Image

দিল্লিতে খেলো ইন্ডিয়ায় ত্রিপুরার জুডোকা ইন্দ্রানীর স্বর্ণপদক জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। ত্রিপুরার ইন্দ্রানী দাস স্বর্ণপদক পেয়েছে। নয়া দিল্লিতে আয়োজিত খেলো ইন্ডিয়া মহিলাদের জুডো ন্যাশনাল লীগ রেংকিং টুর্নামেন্টে রাজ্যের সাত জন জুডোকা সাব জুনিয়র ও ক্যাডেট বিভাগে অংশ নিয়েছে। উল্লেখ্য, তাদের ছয় জনই হচ্ছে উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের প্রশিক্ষণার্থী। সাব-জুনিয়র অনূর্ধ্ব ৩২ কেজি ক্যাটাগরিতে ইন্দ্রানী দাস আজ দুর্দান্ত পারফরম্যান্স করে শ্রেষ্ঠত্বের নজির গড়েছে‌। চূড়ান্ত লড়াইয়ে মহারাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছে। প্রাথমিক পর্যায়ের লড়াইয়ে মহারাষ্ট্র, তামিলনাড়ু, হরিয়ানার মত বৃহত্তর রাজ্যসমূহের জুডোকাদের কুপোকাৎ করে চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছিল। উল্লেখ্য, উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের প্রশিক্ষনার্থী হিসেবে ইন্দ্রানী সহ সকলের সাফল্যে সংশ্লিষ্ট কোচ এবং কর্মকর্তারা অত্যন্ত আনন্দিত এবং সকলকে অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top