News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন এসেছে : অমিত শাহ
Image

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন এসেছে : অমিত শাহ

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): ‘পুলিশ শহিদ স্মৃতি দিবস’ উপলক্ষ্যে জাতীয় পুলিশ স্মৃতিসৌধে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, শহিদ পুলিশ কর্মীদের আত্মত্যাগ বৃথা যাবে না। শুক্রবার সকালে দিল্লিতে জাতীয় পুলিশ স্মৃতিসৌধে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মারণাস্ত্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি প্রমুখ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন নিজের ভাষণে বলেছেন, “দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন এসেছে। এর আগে, উত্তর-পূর্ব, কাশ্মীর এবং বামপন্থী চরমপন্থা প্রভাবিত এলাকায় বড় ঘটনা ঘটেছে। আগে সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল, এখন নিজেদের উন্নতির জন্য তরুণদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।” অমিত শাহ আরও বলেছেন, “আগে যে সমস্ত যুবকরা পাথর নিক্ষেপের সঙ্গে যুক্ত ছিল, তাঁরা এখন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গির আওতায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top