News Flash

Image

বদরপুরে ট্রিপার-অটো সংঘর্ষ, আহত চার, সংকটজনক এক

বদরপুর (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুরে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে। বদরপুরের শাহ আদম খাকি রোড কোণাপাড়ায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।

জানা গেছে, আজ দুপুরে বদরপুর থেকে এএস ১১ ওসি ৭৬৫৫ নম্বরের একটি ট্রিপার (ডাম্পার) করিমগঞ্জ অভিমুখে যাচ্ছিল। কিন্তু শাহ আদম খাকি রোডে বাগোয়া থেকে আগত এএস ১০ এ ৭০৯৭ নম্বরের এক যাত্রীবাহী অটো রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রিপারের। এতে গুরুতর আহত হন অটো রিকশার চালক সহ তিন যাত্রী। এর মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরাদুর্ঘটনার সঙ্গে আহতদের উদ্ধার করে নিয়ে যান নিকটবর্তী শ্রীগৌরী হাসপাতালে। ইত্যবসরে খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে বদরপুর থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Releated Posts

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026

মণিপুরে ২৬ দিন ধরে তল্লাশি চললেও এখনও নিখোঁজ ২০ নাগা ও কুকি সম্প্রদায়ের সদস্য

ইম্ফল, ৭ জুন (আইএএনএস): মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে সশস্ত্র গোষ্ঠীর দ্বারা অপহৃত বলে অভিযোগ ওঠা নাগা ও কুকি সম্প্রদায়ের…

ByByNews Desk Jun 7, 2026

অসমে আসছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, চালু হবে ‘ব্লু ভ্যালিজ’ ক্লাস্টার উদ্যোগ

গুয়াহাটি, ৭ জুন (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ৮ ও ৯ জুন দু’দিনের সফরে…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top