News Flash

Image

প্রয়াত অবসরপ্রাপ্ত শিক্ষা দফতরের পদস্থ আধিকারিক করিমগঞ্জের ফুলেন দাস

করিমগঞ্জ (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : চলে গেলেন শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত পদস্থ আধিকারিক করিমগঞ্জের ফুলেনচন্দ্র দাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। করিমগঞ্জের বেতাইল গ্রামে তাঁর নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফুলেন দাস। মৃত্যুর সময় রেখে গেছেন তিন ছেলে, দুই মেয়ে এবং সহধর্মিণীকে।

গত কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সোমবার হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটে। আর এতেই ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছেন ফুলেনচন্দ্র দাস। শিক্ষা বিভাগের পদস্থ আধিকারিক হিসেবে নাগাল্যাদন্ডের কোহিমায় কর্মরত ছিলেন তিনি। নাগাল্যা ন্ড বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের জয়েন্ট ডিরেক্টর ছিলেন ফুলেনচন্দ্র। ফুলেনচন্দ্র দাসের মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকা এবং তাঁর পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। লঙ্গাইঘাট শ্মশানে তাঁর শেষকৃত্যছ সম্পন্ন হয়েছে।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top