News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মল্লিকাৰ্জুন খাড়গে সভাপতি হলেও কংগ্ৰেস আর কোনওদিন ক্ষমতায় আসবে না, বলেছেন কিরেন রিজিজু
Image

মল্লিকাৰ্জুন খাড়গে সভাপতি হলেও কংগ্ৰেস আর কোনওদিন ক্ষমতায় আসবে না, বলেছেন কিরেন রিজিজু

তিন দিনের কাৰ্যসূচি নিয়ে বঙাইগাঁওয়ে কেন্দ্ৰীয় আইনমন্ত্ৰী

বঙাইগাঁও (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : মল্লিকাৰ্জুন খাড়গে সভাপতি হলেও কংগ্ৰেস আর কোনওদিন ক্ষমতায় আসবে না, এটা নিশ্চিত। নরেন্দ্ৰ মোদী প্ৰধানমন্ত্ৰীর পদে আসীন হওয়ার পর দেশের উন্নয়ন দ্ৰুতগতিতে হচ্ছে, আজ বুধবার নিম্ন অসমের বঙাইগাঁওয়ে এসে বলেছেন কেন্দ্ৰীয় আইনমন্ত্ৰী কিরেন রিজিজু।

কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের পর এবার তিন দিনের কাৰ্যসূচি নিয়ে আরও এক কেন্দ্ৰীয় মন্ত্ৰী কিরেন রিজিজু এসেছেন নিম্ন অসমের বঙাইগাঁওয়ে। অন্যান্য কার্যসূচি ছাড়াও জেলার বিজেপি কার্যকর্তাগণ সহ বিভিন্ন শ্ৰেণির নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন রিজিজু।

কেন্দ্ৰীয় মন্ত্ৰী হিসেবে প্ৰথমবারের মতো বঙাইগাঁওয়ে এসে আগামী ২৪-এর লোকসভা নিৰ্বাচনে বরপেটা আসন দখলের রণনীতি তৈরি করবেন কিরেন, জানা গেছে দলীয় এক সূত্রে। এদিকে বঙাইগাঁওয়ে এসে তাঁর খুব ভালো লাগছে বলে নিজের অনুভব ব্যক্ত করেছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী।

তৃণমূল স্তর থেকে দলকে মজবুত করার লক্ষ্য নিয়ে জেলার তিনটি বিধানসভা এলাকার বিভিন্ন শ্রেণির নাগরিকদের সঙ্গে তাঁর মতবিনিময় করার কথা। কেন্দ্ৰীয় আইনমন্ত্ৰী কিরেন রিজিজু এক প্ৰতিক্ৰিয়ায় বলেন, এবার বরপেটা লোকসভা আসন দখল করার চেষ্টা করবে বিজেপি।

অসমের আঞ্চলিক দল জোটশরিক অগপর সঙ্গে মিত্ৰতা সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রিজিজু বলেন, অগপর সঙ্গে বিজেপির জোট থাকবেই। বঙাইগাঁওয়ে বিজেপিকে মজুবুত করার লক্ষ্য নিয়েই তিনি এসেছেন, জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top