News Flash

  • Home
  • খেলা
  • সাব জুনিয়র দাবার প্রস্তুতি জোরকদমে
Image

সাব জুনিয়র দাবার প্রস্তুতি জোরকদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। প্রস্তুতি চলছে জোর কদমে। ত্রিপুরা স্টেট সাব জুনিয়র ওপেন এবং গার্লস দাবা চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হচ্ছে ২৩ অক্টোবর। একই দিনে দুটি বিভাগের ৫ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। সকাল ন’টায় প্রথম রাউন্ডের খেলা শুরু করে নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৪টায় ৫ম তথা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এন এস আর সি সি-তে চেস কোচিং সেন্টারে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আয়োজক অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে অংশগ্রহণকারী দাবাড়ুরা যথারীতি অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে অফলাইনে অথবা অনলাইনে নাম নথিভুক্ত করে নিচ্ছে। এ পর্যন্ত মেয়েদের বিভাগে আকৃতি দেবনাথ, দেবর্পিতা ভৌমিক, একান্তিকা সরকার, রাধিকা মজুমদার এবং স্বস্তিরুপা শীল নাম নথিভুক্ত করেছে। ওপেন বিভাগে খেলার জন্য অভিজ্ঞান ঘোষ, দেবাংকুর ব্যানার্জি, অনুরাগ ভট্টাচার্য, অভিনব পাল, অরিত্র সাহা, দ্বীপ্তাংশু দেব, পৃথ্বীরাজ সাহা ও শুভ্রজিৎ সূত্রধর নাম জমা দিয়েছে। ২২ অক্টোবরের মধ্যে খেলার জন্য আরও বেশ কিছু নাম জমা পড়বে বলে অনুমেয়।

Releated Posts

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top