News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে দীনদয়াল ফুটবল, বৃহস্পতিবার থেকে কো:ফাইনাল
Image

সাব্রুমে দীনদয়াল ফুটবল, বৃহস্পতিবার থেকে কো:ফাইনাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। সাব্রুমে ফুটবল টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ে। প্রাথমিক পর্যায়ের খেলা শেষে সেরা ৮ টি দলকে নিয়ে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আগামীকাল প্রথম কোয়ার্টার ফাইনালে কালাডেপা প্লে সেন্টার খেলবে চালিতাছড়ি প্লে সেন্টারের বিরুদ্ধে। ২১ অক্টোবর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্লাডমাউথ ক্লাব খেলবে বনকুল প্লে সেন্টারের বিরুদ্ধে। ২২ অক্টোবর তৃতীয় কোয়ার্টার ফাইনালে লোডিং স্পোর্টস খেলবে ইউনাইটেড তীপ্রাসা প্লে সেন্টারের বিরুদ্ধে। ২৩ অক্টোবর চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালে মনুঘাট প্লে সেন্টার ও চৌকিদার পাড়া ফুটবল ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। প্রতিটি খেলাই হবে ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে। উল্লেখ্য, সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা ঘিরে সাব্রুমে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top