ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। আসরে তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল মনিপুরে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে দিবা-রাত্রী ম্যাচে আজ মনিপুরের মুখোমুখি হবে ত্রিপুরা। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেটে। আপাতত ৫ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৮ এবং মনিপুরের পয়েন্ট ৪। শক্তির বিচারে ত্রিপুরা এগিয়ে থাকলেও নবাগত মনিপুরের ক্রিকেটাররা যথেষ্ট বেগ দিতে তৈরী বলে জানা গেছে। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ব্যাটে রান না পেলেও শেষ ম্যাচে পুদুচেরীকে পরাজিত করে ঋদ্ধিমানদের মনোবল অনেকটাই বেড়ে গেছে। সেই মনোবলকে পূজি করেই আজ মনিপুর বধ করতে প্রস্তুত মণিশঙ্কর-রা। শেষ ম্যাচের মতো মনিপুরের বিরুদ্ধে ত্রিপুরার দু-জন ক্রিকেটারকে ‘ইমপেক্ট ক্রিকেটার’ হিসাবে রাখা হতে পারে। ব্যাটিংয়ে শ্রীদাম পাল এবং বোলিংয়ে শঙ্কর পাল। মনিপুরের বিরুদ্ধে টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাটিং নেবে এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, মনিপুরের কঁাধে রানের বোঝা চাপানো। দলের হয়ে গোড়াপত্তন করবেন বিক্রম কুমার দাস এবং বিশাল ঘোষ। এরপর যথাক্রমে আসবে দলনায়ক ঋদ্ধিমান, সুদীপ চ্যাটার্জি, রজত দে, মণিশঙ্কর মুড়াসিং এবং দীপক ক্ষাত্রি। তবে মনিপুরের হারানোর কিছু নেই। ফলে পূর্বোত্তরের নবাগত ওই দলের ক্রিকেটাররা নিজেদের সর্বশ্র উজার করে দেওয়ার চেষ্টা করবে ত্রিপুরার বিরুদ্ধে। ফলে ২২ গজের লড়াই যে জমবে তা বলা বাহুল্য।

মুস্তাক আলি ক্রিকেটে বৃহস্পতিবার মনিপুর বধে প্রত্যাশী ত্রিপুরা
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















