News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা ক্রিকেটে বৃহস্পতিবার ওড়িশাকে হারাতে মরিয়া ত্রিপুরা
Image

সিনিয়র মহিলা ক্রিকেটে বৃহস্পতিবার ওড়িশাকে হারাতে মরিয়া ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। শেষ ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে পরাজিত হয়ে শীর্ষ স্থান হাতছাড়া হয়েছে ত্রিপুরার। আপাতত যুগ্মভাবে রয়েছে দ্বিতীয় স্থানে। ওই স্থানটি ধরে রাখতে হলে বৃহস্পতিবার জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই। ওই অবস্থায় আজ ওড়িশার মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট আকাদেমি মাঠে মুখোমুখি হবে দুদল। আপাতত আসরে ৫ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ১৪ এবং ওড়িশার পয়েন্ট ১২। ১৬ পয়েন্ট নিয়ে ‘‌এ’ গ্রুপে আপাত শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশ। ত্রিপুরা এখন পর্যন্ত তিনটি ম্যাচে জয় পেলেও ওড়িশা জয় পেয়েছে ২ টিতে। ফলে ব্যাটে-‌বলের লড়াইয়ে শক্তির বিচারে কিছুটা এগিয়ে রয়েছে ত্রিপুরাই। তবে শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে পরাজয় মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন অন্নপূর্ণা-‌রা। কিছুটা ব্যাকফুটে থাকা মৌটুসী-‌রা আজ ২২ গজে কতটা নিজেদের নিংড়ে দিতে পারবেন তার উপরই ত্রিপুরার সাফল্য নির্ভর করবে। বুধবার হালকা অনুশীলন সেরে নেন ত্রিপুরার ক্রিকেটাররা। শেষ ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থ‌তায় হারতে হয়েছিলো ত্রিপুরাকে। ফলে এদিন অনুশীলনে ব্যাটিংয়ের উপরই বেশী জোর দেন কোচ শ্রাবণী দেবনাথ বলে জানা গেছে। কার কী ভুল হয়েছিলো তা এদিন কাগজে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কোচ। অন্নপূর্ণা-‌রাও আজ ঘুরে দাড়াতে বদ্ধপরিকর। পাশাপাশি গ্রুপের শীর্ষ স্থান দখলের লড়াইয়ে টিকে থাকতে ওড়িশা বধ চাইছেন ঋজু-‌রা। আজ পয়েন্ট হাতছাড়া হলে গ্রুপে অনেকটাই দল পিছিয়ে যাবে, তা ক্রিকেটারদের বুঝিয়েছেন টিম ম্যানেজমেন্ট। আজ টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাটিং নেবে এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top