নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ রাজ্য সরকারের পরিকল্পনা এবং সমন্বয় দপ্তরের উদ্যোগে এবং নীতি আয়োগের পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের উদ্যোগে প্রজ্ঞাভবনে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কর্মশালা৷ এই কর্মশালার বিষয় পর্যবেক্ষণ ও মূল্যায়ন৷ বুধবার তিন দিন ব্যাপী চলা এই কর্মশালার সূচনা করেন উপ মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা৷ উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ব্রীজেশ পান্ডে, রাজ্য পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ডাঃ অশোক সিনহা সহ অন্যান্যরা৷ প্রত্যেকটি কাজের পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রয়োজন৷ অন্যথায় সময় ও অর্থ নষ্ট হয়৷ সমস্যায় পড়েন সাধারণ মানুষ৷ এই ক্ষেত্রে সময়ের কাজ সময়ে শেষ করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রয়োজন বলে জানান উপ মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা৷

পরিকল্পনা দপ্তরের উদ্যোগে কর্মশালা শুরু
Tags:
Releated Posts
ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…
তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…
ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের
তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…


















