News Flash

  • Home
  • খেলা
  • মা মানিক রেটিং দাবায় ওপেন টুর্নামেন্টে রূপম সেরা, মহিলা বিভাগে অর্শিয়া চ্যাম্পিয়ন
Image

মা মানিক রেটিং দাবায় ওপেন টুর্নামেন্টে রূপম সেরা, মহিলা বিভাগে অর্শিয়া চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৮ অক্টোবর।। মেয়েদের বিভাগে ত্রিপুরার অর্শিয়া চ্যাম্পিয়ন। ওপেন রেটিং দাবা টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন রুপম মুখার্জি। বাংলার ছেলে ত্রিপুরায় এসে দ্বিতীয়বারের মতো আয়োজিত মা মানিক মেমোরিয়াল ফিডে রেটেড ওপেন চেস টুর্নামেন্টে বাংলার-ই অভিষেক সরকার পেয়েছে রানার্স খেতাব। সামগ্রিকভাবে ওপেন টুর্নামেন্টের নিরিখে ত্রিপুরার অর্শিয়া দাস তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি মেয়েদের বিভাগে শ্রেষ্ঠ স্থানটিও দখল করে নিয়েছে। দশ রাউন্ডের খেলায় রুপম, অভিষেক যথাক্রমে সাড়ে 9 ও 8 পয়েন্ট পেয়েছে। অর্শিয়া পেয়েছে সাড়ে সাত পয়েন্ট। সমসংখ্যক পয়েন্ট সংগ্রহকারী আরও চারজন পশ্চিমবঙ্গের শঙ্খদীপ মাইতি, বৃষ্টি মুখার্জি, কর্নাটকের সাখাওয়াত হোসেন এবং পশ্চিমবঙ্গের অনিকেত নারায়ণ বিশ্বাস যথাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থান পেয়েছে। সাত করে পয়েন্ট পেয়ে পশ্চিমবঙ্গের সমব্রত ব্যানার্জি অষ্টম, ত্রিপুরার দিগন্ত রায় নবম এবং বাপু দেববর্মা দশম স্থান পেয়েছে। উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো আয়োজিত এবারকার প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১৭৩ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। ১৩ অক্টোবর থেকে এনএসআরসিসি-র ইনডোর হল-এ আয়োজিত এই প্রতিযোগিতায় চীফ আরবিটারের ভূমিকায় ছিলেন আন্তর্জাতিক আরবিটার প্রদীপ কুমার রায় এবং ডেপুটি চীফ আরবিটার ছিলেন ফিডে আরবিটার অনুপম ভট্টাচার্য। মঙ্গলবার প্রতিযোগিতা শেষে বেলা দুইটায় এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের অর্থ পুরস্কার ও সুদৃশ্য ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা। ছয় দিন ব্যাপী টুর্নামেন্ট সাফল্যমন্ডিতভাবে শেষ হওয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top