News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারের উপর আস্থা হারিয়ে চাঁদা তুলে রাস্তা সংস্কার
Image

সরকারের উপর আস্থা হারিয়ে চাঁদা তুলে রাস্তা সংস্কার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধির উপর আস্থা হারিয়ে রাস্তার কাজে হাত লাগিয়েছে এলাকাবাসী এবং উপ নির্বাচনে সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথ৷ চাঁদা সংগ্রহ করে চলছে রাস্তা সংস্কারের কাজ৷
যুবরাজনগর আর ডি ব্লকের অধীন ঢপির বন্ধ গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের রাস্তার বেহাল অবস্থা৷ অথচ রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধিদের৷ রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে৷ গ্রামবাসীরা রাস্তাটি এবং এলাকার সেতুটি সংস্কারের জন্য বেশ কয়েকবার ধর্মনগর – পানিসাগর সড়ক অবরোধ করেছে৷ শেষ পর্যন্ত যুবরাজনগর ব্লকের আধিকারিক তাদেরকে আশ্বাস দিয়েছিলেন কিছুদিনের মধ্যে এই রাস্তাটির সংস্কার করা হবে৷ কিন্তু সংস্কার করা হয়নি৷ গ্রামবাসীরা জানায় রাস্তাটি সংস্কার না করার ফলে দমকলের ইঞ্জিন এবং এম্বুলেন্স কিছুই এ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারতো না৷ ২০২১ সালে রেগা প্রকল্পে সাইনবোর্ড লাগিয়ে পাঁচ লক্ষ টাকা উপর ব্যয় করে কাজ হয়েছে বলে দেখানো হয়েছে৷ প্রকৃতপক্ষে শুধুমাত্র কয়েক গাড়ি মাটি ফেলে দায়িত্ব খালাস করেছে৷  
গ্রামবাসীরা আরো জানায় তাদের এই রাস্তার কাজ যা হয়েছিল সব বামফ্রন্ট আমলে তারপর এই রাস্তাকে অবহেলিত করে রাখা হয়েছে৷ রাস্তার পাশাপাশি সেতুটিতে এমন সব ভাঙ্গন সৃষ্টি হয়েছে যার কারণে দুই তিনটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে৷ এই সেতুর উপর দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যাতায়াত করে৷ কোন কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেলে তার জন্য দায়ী কে থাকবে৷ গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস এবং ৪ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আজির উদ্দিনের উপর৷ তারা নাকি মাত্র কয়েক হাজার টাকা ব্যয় করে রাস্তার কাজের জন্য বরাদ্দকৃত টাকা লুটেপুটে খেয়েছে৷ তাদের বিরুদ্ধে তদন্ত এবং শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসীরা৷ গ্রামবাসীদের পাশে বর্তমানে এসেছেন উপ নির্বাচনে সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথ৷ তিনি এবং স্থানীয়দের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে ইট ফেলে রাস্তার কাজ করা হচ্ছে এবং সেতুটির কাজও করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গ্রামবাসী৷  রাস্তাটি এবং সেতুটি সংস্কার হলে স্থানীয়রা এখন উপকৃত হবে বলে জানায় এদিন৷

Releated Posts

সাব্রুমে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

সাব্রুম, ১০ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম পোস্ট অফিস সংলগ্ন সাতচাঁদ ও রুপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্মীদের উপস্থিতি ও…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় চাকমাঘাটে বিশেষ পূজার্চনা

তেলিয়ামুড়া, ১০ জুন: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে আজ…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top