News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অভিনবত্বের ছোঁয়ায়  পর্যটকদের আকৃষ্ট করছে উদয়পুরের দেবীগ্রাম
Image

অভিনবত্বের ছোঁয়ায়  পর্যটকদের আকৃষ্ট করছে উদয়পুরের দেবীগ্রাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷  অভিনবত্বের ছোঁয়ায়  পর্যটকদের আকৃষ্ট করছে উদয়পুরের দেবীগ্রাম৷ চিত্রাঙ্গনের মধ্য দিয়ে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে গোটা গ্রামকে! পর্যটকদের আকৃষ্ট করতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷  ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের পর্যটনকে একধাপ এগিয়ে নিয়ে যেতে অভিনবত্বের ছোঁয়া আনছে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত৷ ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলাতে অভিনবত্বের ছোঁয়া লাগিয়ে দেওয়াল চিত্রাঙ্কন এর মাধ্যমে আধুনিক গ্রাম তৈরি করেছে সংস্কার ভারতী৷ সংস্কার ভারতী গোমতী জেলার উদ্যোগে এবং ত্রিপুরা প্রান্তের আন্তরিক সহযোগিতায় মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমি উদয়পুরের ব্রহ্মাবাড়ি থেকে ২ নং ফুলকুমারী হয়ে কল্পতরু আশ্রম স্বন্নিকটে মাত্র তিন কিলোমিটার দূরে গানথালুং এলাকায় তৈরি হচ্ছে দেবী গ্রাম৷ এই গ্রামে ১১৭ টি জনজাতি পরিবারের বসবাস৷ যার মধ্যে প্রায় ৫৩ টি মাটির দেয়ালে তুলির টানে ফুটিয়ে তোলা হচ্ছে ত্রিপুরার জনজাতিদের জীবনশৈলী এবং ত্রিপুরার রাজন্য আমলের বিভিন্ন বিষয়বস্তু৷ এই এলাকার  বসবাসকারীরা সাধারণত নোয়াতিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত৷ পেশায় তাদের কাজ কৃষি৷ সংস্কার ভারতী গোমতী জেলার এই অভিনব উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন৷ তারা আশা ব্যক্ত করছেন গানথালুং থেকে পরিবর্তীত হয়ে এই দেবীগ্রাম পর্যটকদের একটি অন্যতম কেন্দ্র হয়ে উঠছে, যাতে করে তাদের আর্থিক উপার্জনের ব্যবস্থাও বাড়ছে৷ ১৪ই অক্টোবর থেকে ২০ শে অক্টোবর পর্যন্ত গানথালুং দেবীগ্রামে আয়োজিত এই দেওয়াল চিত্রাংকনের মাঝখানে চলছে এই এলাকার ক্ষুদে শিশুদের নিয়ে বিভিন্ন বিভাগে যেমন নাটক, গান, নাচ ইত্যাদির সাত দিনব্যাপী কর্মশালা৷ জনজাতি অধ্যুষিত এই এলাকায় লোকজনরা এই কর্মশালাগুলিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে৷ কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, আগামী ২০ অক্টোবর সমাপ্তি অনুষ্ঠানে অনুষ্ঠান মঞ্চে এই কর্মশালা গুলিতে অংশগ্রহণকারী ক্ষুদে শিশুরা তাদের প্রতিভা উপস্থাপন করবে৷ তাছাড়াও থাকবে সাংসৃকতিক অনুষ্ঠান৷ প্রসঙ্গত সংস্কার ভারতী ত্রিপুরায় প্রথম দেয়াল চিত্র অংকন শুরু করেছিল ২০১৮ সালের বিশ্রামগঞ্জ পুস্কর বাড়িতে, এরপর ২০২০ সালে আগরতলার নিকট লংকামুড়ায় তৈরি হয় আলপনা গ্রাম৷ ২০২১ সালে আগরতলা দুর্গা বাড়ি এলাকার বাগবাড়িস্থিত ছবি বাগে হয়  চিত্র অঙ্কন৷ চলতি বছরে অর্থাৎ ২০২২ সালে বিলোনিয়ার মুন্ডাপাড়া, তেলিয়ামুড়া কৃষ্ণপুরের পর বর্তমানে উদয়পুর গানথালুং -এ দেবী গ্রাম নির্মাণের কাজ চলছে৷ এই দেবীগ্রামকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসুদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে৷

Releated Posts

সাব্রুমে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

সাব্রুম, ১০ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম পোস্ট অফিস সংলগ্ন সাতচাঁদ ও রুপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্মীদের উপস্থিতি ও…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় চাকমাঘাটে বিশেষ পূজার্চনা

তেলিয়ামুড়া, ১০ জুন: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে আজ…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top