News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ট্রাকের ধাকায় মৃত্যু এক ব্যক্তির, প্রতিবাদে বাগবাসায় পথ অবরোধ
Image

ট্রাকের ধাকায় মৃত্যু এক ব্যক্তির, প্রতিবাদে বাগবাসায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বাগবাসায় পথ দুর্ঘটনায়  মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ ঘটনার প্রতিবাদে এলাকার জনগণ দীর্ঘক্ষন পথ অবরোধ করেন৷ অবশেষে পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ মুক্ত হয়৷ ধর্মনগর মহকুমার বাগবাসা আউটপোষ্টের এলাকাধীন বাগবাসা ২ নং ওয়ার্ডে একটি ডাম্পার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে  মৃত্যু হয়েছে শতাংশ নাথ নামে এক বাইক চালকের৷ মৃতের বয়স ৪৮৷ তার বাড়ি টঙছড়া৷ ঘটনার বিবরণে জানা যায় বাইকে করে তার সন্তানকে সুকলে পৌছে ফেরার পথেই তিনি ভয়াবহ দুর্ঘটনার কবরে পড়েন৷ একটি ডাম্পার গাড়ি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই তার জীবনদীপ চিরতরে নিভিয়ে দেয়৷ ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ দমকল বাহিনীর কর্মীরা জানান তার মাথা পুরোপুরি থাকলে দিয়েছে ডাম্পার গাড়িটি৷ ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে৷  ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ ঘাতক গাড়িটিকে চুড়াইবাড়ি থানার পুলিশ আটক করেছে৷ জানা গেছে সকালে  তিনি তার নিজের সন্তানকে সুকলে দিয়ে বাড়িতে ফিরছিলেন৷ পেছন থেকে ডাম্পার গাড়িটি এমনভাবে আঘাত করে যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷

Releated Posts

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

১২ বছরের পথচলা উদযাপন, ইন্দ্রনগর কালী বাড়িতে যজ্ঞ ও প্রার্থনায় মন্ত্রী টিংকু রায় সহ দলীয় নেতৃত্বগণ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলার ইন্দ্রনগর কালী মন্দিরে এক…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top