News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় দূর্ঘটনায় আহত রিক্সা চালকসহ দুজন
Image

তেলিয়ামুড়ায় দূর্ঘটনায় আহত রিক্সা চালকসহ দুজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ তেলিয়ামুড়ার নেতাজী নগরে দ্রুতগামী একটি গাড়ির থাকায় রিক্সাচালক ও এক যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন৷ দমকল বাহিনীর জোয়াররা আহতদের উদ্ধার করে তেলিয়ামুরা হাসপাতালে ভর্তি করিয়েছে৷ আবারো যান দুর্ঘটনায় আহত দুই৷ ঘটনা,   তেলিয়ামুড়া থানাধীন নেতাজীনগর ব্রিজ সংলগ্ণ এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে৷ জানা যায়, আসম আগরতলা জাতীয় সড়ক ধরে যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি রিক্সাকে পেছন দিক থেকে আসা একটি গাড়ি সজোড়ে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ গাড়ির ধাক্কায় রিক্সাটি দুর্ঘটনার কবলে পড়ে এবং আহত হয় রিক্সার চালক সহ রিক্সাতে থাকা এক যাত্রী৷ সঙ্গে সঙ্গে   স্থানীয় লোকজনেরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের৷দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ দুর্ঘটনায় আহতদের নাম শ্যামল পাল ও দুলাল রায়৷ বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে৷ এখনো পর্যন্ত গাড়িটির কোন হদিশ মিলেনি৷

Releated Posts

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

১২ বছরের পথচলা উদযাপন, ইন্দ্রনগর কালী বাড়িতে যজ্ঞ ও প্রার্থনায় মন্ত্রী টিংকু রায় সহ দলীয় নেতৃত্বগণ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলার ইন্দ্রনগর কালী মন্দিরে এক…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top