News Flash

  • Home
  • দিনের খবর
  • ভদোদরায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত, ১৪ জন আহত
Image

ভদোদরায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত, ১৪ জন আহত

ভদোদরা, ১৮ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার গুজরাটের ভাদোদরা শহরের পানিগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন মহিলা ও এক শিশুসহ ছয়জন হত এবং ১৪ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, আজ ভোরে কাপুরাই ব্রিজের কাছে ট্রেলারটিকে ওভারটেক করার সময় একটি প্রাইভেট বাস ট্রেলারের সঙ্গে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান এবং ১৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাকি দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন শান্তিবেন উকাভাই (৪০), তার মেয়ে সুনিতাবেন (২৫), সন্দীপ (২৭), এরা রাজস্থানের বাঁশওয়াড়ার বাসিন্দা। ২৫ বছর বয়সী এক মহিলা ও তার তিন বছরের একটি ছেলে এবং২৫ বছর বয়সী এক যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ মামলা দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top