News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য স্পোর্টস ক্যারাটে সম্পন্ন, সদর চ্যাম্পিয়ন, রানার্স খোয়াই
Image

রাজ্য স্পোর্টস ক্যারাটে সম্পন্ন, সদর চ্যাম্পিয়ন, রানার্স খোয়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। রাজ্য সেরা সদর মহকুমা। তৃতীয় ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশীপে। রবিবার ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে হয় আসর। তাতে ৭ জেলার ১৯৩ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। সকালে আসরের উদ্বোধন করেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী। উপস্থিত ছিলেন শতদল সঙ্ঘের সচিব অধীর দেবনাথ এবং উদ্যোক্তা সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত। উদ্বোধনের পর এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। আসরে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলেন সদর মহকুমার খেলোয়াড়রা। এবং রাজ্য সেরার সম্মানও পায়। খোয়াই জেলা রানার্স হয়। মোট ৩৩ টি ইভেন্ট হয় প্রতিযোগিতা। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তা কমিটির সচিব কৃষ্ণ সূত্রধর।

Releated Posts

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top