News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন ফুটবল উদয়পুরে, ৯ দিন পিছিয়ে আসর শুরু ২৬শে
Image

বি-ডিভিশন ফুটবল উদয়পুরে, ৯ দিন পিছিয়ে আসর শুরু ২৬শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। পিছিয়ে গেলো ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল। সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিলো আসর। উদ্বোধনী ম্যাচে ত্রিপুরা পুলিসের মুখোমুখি হবে ত্রিবেণী সঙ্ঘের। অরুন্ধতীনগর পুলিস মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিলো। কিন্তু শেষ সময়ে মাঠ সমস্যায় আসর পিছিয়ে দিতে বাধ্য হলো রাজ্য ফুটবল সংস্থা। নতুন সূচী অনুযায়ি ২৬ অক্টোবর থেকে শুরু হবে আসর। খেলা হবে উদয়পুরের চন্দ্রপুর মাঠে। উমাকান্ত মিনি স্টেডিয়াম যতদিন না পাওয়া যায় ততদিন উদয়পুরে হবে আসর। আর মাঠ সমস্যায় এখন বেশী অসুবিধের সম্মুখিন হতে হলো রাজ্য ফুটবল সংস্থা এবং ক্লাবগুলোকে। উদয়পুরের চন্দ্রপুরে আসা যাওয়ার খরচ বেড়ে গেলো ক্লাবগুলোর। ফলে আর্থিক দিক দিয়ে আখেরে ক্ষতি হলেও সুবিধে হলো ফুটবলারদের। কারন আসরের শুরু থেকেই অ্যাস্টোটার্ফে খেলার সুযোগ পাবে ফুটবলাররা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top