News Flash

Image

ডিজিটাল ব্যাঙ্ক ইউনিটের সূচনা হল রাজ্যেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ সমগ্র দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫ টি ডিজিটাল ব্যাঙ্ক ইউনিটের সূচনা করেন৷ এর মাধ্যমে ভোক্তারা ২৪ ঘণ্টা পরিষেবা পাবেন৷ আগে ব্যাঙ্কের শাখায় এসে নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা গুলি পেতেন ভোক্তারা৷ এখন সেই  বাঁধাধরা নিয়মের মধ্যে থাকতে হবে না ভোক্তাদের৷ এদিন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার ৬ টি ডিজিটাল ব্যাঙ্ক ইউনিটের সূচনা হয়৷   ভার্চুয়াল মাধ্যম দেশের ৭৫ টি জেলায় এই ডিজিটাল ব্যাঙ্ক ইউনিটের সূচনা করেন প্রধানমন্ত্রী৷ রবিবার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার প্যারাডাইস চৌমুহনী শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা দেবসরকার, টি আই ডি সি-র চেয়ারম্যান টিঙ্কু রায়, দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল, ব্যাঙ্কের জি এম, আঞ্চলিক অধিকর্তা সহ অন্যান্যরা৷ এদিন কেক কেটে এই পরিষেবার সূচনা করা হয়৷ সারা দেশের মানুষের মধ্যে চিন্তা ছিল ক্যাশলেশ ইকনোমি, ডিজিটাল ব্যাঙ্কিং কিভাবে হবে৷ এদিন প্রধানমন্ত্রীর হাত ধরে এই সুবিধা চালু হয়েছে৷ তারমধ্যে রয়েছে উদয়পুরের পি এন বি এবং আগরতলার  ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া৷  সরকারের উদ্দেশ্য ব্যাঙ্কিং পরিষেবাকে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া৷ সেই উদ্দেশ্যেই ডিজিটাল ব্যাঙ্ক ইউনিটের সূচনা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top