News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাঁদা না দেয়ায় বাড়িতে ঢুকে যুবককে পিটিয়ে মারল দুসৃকতিরা
Image

চাঁদা না দেয়ায় বাড়িতে ঢুকে যুবককে পিটিয়ে মারল দুসৃকতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷  চিকিৎসা চলাকালীন শনিবার জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তাপস রায়৷ রবিবার ময়না তদন্ত শেষে তুলে দেওয়া হয় মৃতদেহ৷
শুক্রবার রাতে অমরপুর থানার অন্তর্গত ছেলাগাং সুভাষ কলোনি এলাকায় চাঁদাকে কেন্দ্র করে তাপস রায় নামে ২৬ বছরের এক যুবককে বেধড়ক মারধর করে৷ গুরুতর আহত হয় সেই যুবক৷ পরে আহত যুবকের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক৷ পরিবারের কাছ থেকে জানা যায় তাপস রায় নামে ওই যুবকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেছিল স্থানীয় কিছু বখাটে যুবক৷ কিন্তু সেই চাঁদা দিতে অস্বীকার করে তাপসকে শুক্রবার সেই যুবকেরা বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর করে৷ তখন তাপস এবং তার মা এগিয়ে আসলে মারধর করা হয় বলে অভিযোগ৷ গুরুতর আহত হন তাপস৷ আহত যুবক চিকিৎসা চলাকালীন শনিবার জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ রবিবার ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ৷ ঘটনায় নেমে আসে শোকের ছায়া৷
তাপস হত্যায় নয়া মোড়৷ ধৃত তিন৷ চেলাগাঙ্গের হত্যা কাণ্ড অর্থাৎ তাপস রায়ের হত্যা কাণ্ডে নয়া মোড় উঠে এসেছে৷ রবিবার নতুন বাজার থানার পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে৷ তাপস রায়ের পরিবারের অভিযোগ মূলে তদন্ত করেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতরা হল, লালু দাস(৩৪), দীপঙ্কর দাস(৩৪), বিপুল দাস(৪৮)৷ তাদের রবিবার সকালে চেলাগাং সুভাষ কলোনি এলাকা থেকে গ্রেফতার করেছে নতুন বাজার থানার পুলিশ৷ অভিযুক্তের তালিকায় আরও অনেকের নাম থাকলেও তারা বেশিরভাগই পলাতক বলে সুত্রের খবর৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রচুর পুলিশ ও টি এস আর মোতায়েন করা হয়েছে যেকোনো অপ্রীতিকর ঘটনাকে এড়াতে৷

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top