News Flash

Image

বরপেটার কান্দাপাড়ায় পথ দুৰ্ঘটনায় মৃত্যু মহিলার

বরপেটা (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : বরপেটা জেলা সদর থানাধীন এবং জনিয়া বিধানসভা এলাকার অন্তৰ্গত কান্দাপাড়ায় সংঘটিত এক পথ দুৰ্ঘটনায় আহত জনৈক মহিলার আজ রবিবার গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহত মধ্যবয়সি মহিলাকে আনোয়ারা খাতুন বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, গত ১৪ অক্টোবর সকালের দিকে আনোয়ারা খাতুন কোথাও যাওয়ার জন্য তাঁর বাড়ি থেকে বেরিয়েছিলেন। পায়ে হেঁটেই যাচ্ছিলেন তিনি। কিন্তু রাস্তায় বিপরীত দিক থেকে এএস ১৫ আর ০৭২৩ নম্বরের একটি পালসার মোটর বাইক এসে তাঁকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে যাওয়ার পর তাঁর ওপর দিয়ে বাইকটি চলে যায়।

এর পর সংকটজনক অবস্থায় আনোয়ারার আত্মীয়রা উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করেন। কিন্তু ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে আনোয়ারা খাতুন মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আনোয়ারা খাতুনের অকালমৃত্যুতে কান্দাপাড়া এলাকায় গভীর শোক বিরাজ করছে। এদিকে দরিদ্ৰ পরিবারের আনোয়ারার পরিবারকে এককালীন আৰ্থিক সাহায্য প্ৰদান করতে স্থানীয়রা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।

Releated Posts

অরুণাচলের হড়পা বানের জেরে অসমে হাই অ্যালার্ট, বাড়তে পারে নদীর জলস্তর

গুয়াহাটি, ২৪ জুন (আইএএনএস): প্রতিবেশী অরুণাচল প্রদেশের লোয়ার সুবনসিরি জেলায় অতিভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার পরিপ্রেক্ষিতে অসম জুড়ে…

ByByNews Desk Jun 24, 2026

ঐক্য ও ক্রীড়া উৎকর্ষের প্রতীক মণিপুর: মুখ্যমন্ত্রী খেমচন্দ সিং

ইম্ফল, ২৩ জুন (আইএএনএস): মণিপুর ৩৬টি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে রাজ্যটির অবদান অতুলনীয়…

ByByNews Desk Jun 23, 2026

অসম কংগ্রেসের নেতৃত্বে গৌরব গগৈ-ই উপযুক্ত, মন্তব্য বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরীর

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি হিসেবে গৌরব গগৈ-ই উপযুক্ত নেতা বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jun 23, 2026

জুবেন গর্গ মৃত্যু মামলায় শ্যামকানু মহন্তর জামিন আবেদন নিয়ে অসম সরকারকে জবাব দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ-এর মৃত্যুকে ঘিরে বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদনের…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top