ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। জয় পেলো ইউনাটেড তিপ্রাসা এফ সি দল। ২-১ গোলে পরাজিত করলো বিলোনিয়া মহাবিদ্যালয়কে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। শনিবার ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলের জন্য হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় দুদলের ফুটবলারদের মধ্যে। বল দখলের লড়াইয়েও ছিলো একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা। প্রথমার্ধে ১-১ গোলে ম্যাচ ছিলো অমিমাংশিত। ইউনাটেড তিপ্রাসা দলের পক্ষে ঈশান ত্রিপুরা এবং হিরন মোহন ত্রিপুরা গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন আশিক ত্রিপুরা। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো ইউনাটেড তিপ্রাসা এফ সি দল। ম্যাচটি পরিচালনা করেন বাপি দেবনাথ। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।

সাব্রুমে ফুটবল জয়ী তিপ্রাসা
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















