News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে ফুটবল জয়ী তিপ্রাসা
Image

সাব্রুমে ফুটবল জয়ী তিপ্রাসা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। জয় পেলো ইউনাটেড তিপ্রাসা এফ সি দল। ২-‌১ গোলে পরাজিত করলো বিলোনিয়া মহাবিদ্যালয়কে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। শনিবার ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলের জন্য হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় দুদলের ফুটবলারদের মধ্যে। বল দখলের লড়াইয়েও ছিলো একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা। প্রথমার্ধে ১-‌১ গোলে ম্যাচ ছিলো অমিমাংশিত। ইউনাটেড তিপ্রাসা দলের পক্ষে ঈশান ত্রিপুরা  এবং হিরন মোহন ত্রিপুরা গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন আশিক ত্রিপুরা। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো ইউনাটেড তিপ্রাসা এফ সি দল। ম্যাচটি পরিচালনা করেন বাপি দেবনাথ। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top