News Flash

Image

দুই বাইখের সংঘর্ষে গুরুতর আহত এক যুবক

নজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷  কলসিমুড়া কাঁঠালতলী চৌমুহনীতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক  গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবককে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷  ঘটনার বিবরণে জানা যায় ,শনিবার দুপুর ১ টা নাগাদ  কলসিমুড়া কাঁঠালতলী চৌমুহনীতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে গুরুতরভাবে আহত হয় শাকিল মিয়া নামে এক যুবক৷ তার বাড়ি নজরপুর এলাকায়৷ জানা যায় বক্সনগর দক্ষিণপাড়া এলাকার রমিজ নামে এক ব্যক্তি  তার নতুন বাড়ি থেকে কাজ সেরে টি আর ০১এ -পি -৫০৯৫নাম্বারের একটি  বাইকে করে জামাল মিয়াকে সাথে নিয়ে যাচ্ছিল৷  কলসিমুড়া কাঁঠালতলী এলাকা হয়ে বাড়ি যাওয়ার পথে চৌমুনিতে আসতেই বক্সনগর থেকে বেপরোয়া ভাবে দ্রুত বেগে  আআসা একটি টি- আর-০৭-এফ ৭২৫৬নাম্বারের পালসার বাইক রমিজের বাইকে ধাক্কা মেরে রাস্তার ওপারে ছিটকে ফেলে দেয়৷ সংঘর্ষের  বিকট শব্দে ঘটনাস্থলে এলাকার লোকজন ছুটে আসে৷ দুটি বাইকে থাকা আহতদের তড়িঘড়ি এলাকার লোকজন বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসক গুরুতরভাবে আহত শাকিল মিয়াকে জিবি হাসপাতালের রেফার করে দেন৷জানা যায় শাকিল মিয়া নেশাগ্রস্থ অবস্থায় ছিল৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top