নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়ার পর টেট থেকে প্রদেয় তালিকা অনুযায়ী পুজোর আগেই জি টি এবং ইউ জি টি-দের অফার ছাড়া হয়৷ শুক্রবার সারা রাজ্যের ইউ জি টি-র ২৫৬ জনের অফার জমা নেওয়া হয়৷ অন্যদিকে ১৮ অক্টোবর জি টি-র ২৫৮ জনের অফার জমা নেওয়া হবে বলে জানান শিক্ষা দপ্তরের ও এস ডি অভিজিৎ সমাজপতি৷ উমাকান্ত ইংলিশ মিডিয়াম সুকলে অফারগুলি জমা নেওয়া হয়৷ অফারের সঙ্গে শংসাপত্রগুলি জমা নেওয়া হচ্ছে৷ পরবর্তীতে এই শংসাপত্র গুলি যাচাই করা হবে৷ এরপর পোস্টিং — দেওয়া হবে বলে জানান তিনি৷ এছাড়া আরও ৩১০৮ জনের জন্য টেট বোর্ডের কাছে চাওয়া হয়েছে৷ টেট বোর্ড নাম দিলে তাদের উদ্দেশ্যে অফার ছাড়া হবে বলে জানান শিক্ষা দপ্তরের ও এস ডি অভিজিৎ সমাজপতি৷

ইউজিটির ২৫৬ জনের অফার জমা নিল শিক্ষা দপ্তর
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















