News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইউজিটির ২৫৬ জনের অফার জমা নিল শিক্ষা দপ্তর
Image

ইউজিটির ২৫৬ জনের অফার জমা নিল শিক্ষা দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷  অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়ার পর টেট থেকে প্রদেয় তালিকা অনুযায়ী পুজোর আগেই জি টি এবং ইউ জি টি-দের অফার ছাড়া হয়৷ শুক্রবার সারা রাজ্যের ইউ জি টি-র ২৫৬ জনের অফার জমা নেওয়া হয়৷ অন্যদিকে ১৮ অক্টোবর জি টি-র ২৫৮ জনের অফার জমা নেওয়া হবে বলে জানান শিক্ষা দপ্তরের ও এস ডি অভিজিৎ সমাজপতি৷ উমাকান্ত ইংলিশ মিডিয়াম সুকলে অফারগুলি জমা নেওয়া হয়৷ অফারের সঙ্গে শংসাপত্রগুলি জমা নেওয়া হচ্ছে৷ পরবর্তীতে এই শংসাপত্র গুলি যাচাই করা হবে৷ এরপর পোস্টিং — দেওয়া হবে বলে জানান তিনি৷ এছাড়া আরও ৩১০৮ জনের জন্য টেট বোর্ডের কাছে চাওয়া হয়েছে৷ টেট বোর্ড নাম দিলে তাদের উদ্দেশ্যে অফার ছাড়া হবে বলে জানান শিক্ষা দপ্তরের ও এস ডি অভিজিৎ সমাজপতি৷

Releated Posts

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top