News Flash

  • Home
  • বিদেশ
  • ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদুল লতিফ রশিদ
Image

ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদুল লতিফ রশিদ

বাগদাদ, ১৪ অক্টোবর (হি.স.) : ইরাকি সংসদ আব্দুল লতিফ রশিদকে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেছে। পাশাপাশি নতুন সরকার গঠনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটে রশিদ ১৬২ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বারহাম সালিহ পেয়েছেন ৯৯ ভোট, আর আটটি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। ৩৯ জন রাষ্ট্রপতি প্রার্থীদের মধ্যে কেউই প্রথম রাউন্ডের ভোটে দুই-তৃতীয়াংশ ভোট পাননি। তবে রশিদ ১৫৬ ভোট পেয়ে দ্বিতীয় এবং সালেহ ৯৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। মোট ৩২৯ জন সাংসদ ভোট দিয়েছেন।
ইরাকি সংবিধান অনুসারে, একজন নির্বাচিত রাষ্ট্রপতির জন্য সংসদের ৩২৯ সদস্যের কমপক্ষে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। অন্যথায়, সর্বাধিক ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় রাউন্ডে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সংখ্যাগরিষ্ঠ একজন ইরাকের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

আব্দুল লতিফ রশিদ (৭৮) একজন প্রবীণ কুর্দি রাজনীতিবিদ। তিনি উত্তর-পূর্ব ইরাকের সুলাইমানিয়াহ শহরে জন্মগ্রহণ করেন। তিনি সেপ্টেম্বর ২০০৩ থেকে ডিসেম্বর ২০১০ পর্যন্ত জলসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top